ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতার মতবিনিময়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সৈয়দ শামীম রেজা।

রবিবার রাতে ফরিদপুর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি তার ইচ্ছার কথা জানান।

সৈয়দ শামীম রেজা জানান, তিনি ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দলীয় সভানেত্রী তাকে মনোনয়ন দিলে তিনি এলাকার মানুষের উন্নয়নের জন্য যথাসাধ্য কাজ করে যাবেন।
মতবিনিময় সভায় ফরিদপুর জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights