ফরিদপুরে স্বাধীনতা দিবসে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

ফরিদপুরে প্রায় ৮ শতাধিক দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এছাড়া প্রত্যেক রোগীকে হোম সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই আয়োজনের উদ্বোধন করা হয়। রবিবার দুপুরে শহরের খাবাসপুর এলাকার আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালে এই কার্যক্রমের উদ্ধোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোহসীণ বেগের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা পরিষদের সদস্য নান্নু বেগ।
আমেরিকা ভিত্তিক জিকো ফাউন্ডেশন, দেশীয় সংস্থা স্প্রেহা ফাউন্ডেশন ও আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে এবং আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের বাস্তবায়নে এই বিনামূল্যে ছানি অপারেশন ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, চিকিৎসক কামরুল হাসান বিনামূল্যে কিডনী অপারেশন করেন, যে কারণে সরকার তাকে স্বাধীনতা পুরস্কার দিয়েছে। ডা. মোহসীন বেগও প্রতিবছর ৬/৭’শ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করেন। যা সমাজের জন্য দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights