ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফরিদপুর কোতয়ালী ও শহর আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ জুলাই) বেলা ১২টার দিকে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম আনোয়ারুল ইসলাম পলাশের সভাপতিত্বে এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ফারুক হোসেন, জেলা কমিটির সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম জনি, জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মজুমদার, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলয়, শাখাওয়াত হোসেন সাকু, শহর কমিটির সহ সভাপতি পরিমল চন্দ্র সাহা, আব্দুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন আরজুসহ স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় ও ওয়ার্ডের নেতারা।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি করা হয়েছে হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে, যারা সেই সময় সাফাই গেয়েছেন তাদের নিয়ে। রাতের আঁধারে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ দলীয় ত্যাগী ও স্বচ্ছ রাজনীতির সাথে জড়িত নেতাদের বাদ দিয়ে কমিটি করায় তারা এ অবৈধ কমিটি মানেন না। এসময় আহ্বায়ক কমিটির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights