ফলের ক্যারেটে মিলল সাড়ে ১৪ কেজি গাঁজা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ফলের ক্যারেটে সাড়ে ১৪ কেজি গাঁজা পাওয়া গেছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি মডেল থানা হাইওয়ে পুলিশ দাউদকান্দি ফায়ার সার্ভিসের সম্মুখে পিকআপ ভ্যান থেকে এই গাঁজা উদ্ধার করে। এই সময় দাউদকান্দির গোলাপের চর এলাকার মো. হাসানের ছেলে মো. হৃদয়কে আটক করা হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দাউদকান্দি হাইওয়ে থানার এসআই রনজু মিয়া, এএসআই আনোয়ার হোসেন ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সম্মুখে ঢাকামুখী মহাসড়কে পিকআপ ভ্যান (-ঢাকা মেট্রো ন ২১-২৬৯৩) তল্লাশি করে। গাড়ির পিছনে থাকা ২টি ফল রাখার ক্যারেটের মধ্য হতে কসটেপে মোড়ানো ৪টি বান্ডিলে থাকা মোট ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা।
হাইওয়ে পুলিশের মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights