ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে ফলের দোকান থেকে যৌন উত্তেজনা সৃষ্টিকারী ৪৫ বোতল ‘হিট জেনসিন প্লাস’ জব্দ করে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ এ ঔষধ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানাও করেছেন আদালত। রবিবার দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্ত্বর এলাকার ফল ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত।

তিনি বলেন, মালিক রিমন হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়েছে। পণ্যটির বোতলের গায়ে উৎপাদক এবং তার নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য ছিল না। এ কারণে তাৎক্ষণিক বিনষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights