ফিক্সিংয়ের অভিযোগ; সাময়িক নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ডেভন থমাসকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। থমাসের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইনে সাতটি অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যার মধ্যে রয়েছে গুরুতর ‘ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা’।

থমাসের বিরুদ্ধে তিনটি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্টে খেলার সময় তার আচরণ সন্দেহের চোখে দেখছে আইসিসি। সে তিন টুর্নামেন্ট হলো লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), আবুধাবি টি-১০ ​​এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি বলেছে, যে থমাস তিনটি টুর্নামেন্টেই দুর্নীতি-বিরোধী কোড লঙ্ঘন করেছে।

দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্সে আসন্ন তিন ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন থমাস। অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে ১৪ দিন সময় পাবেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights