ফিলিস্তিনের সমর্থনে টাঙ্গাইলে কলেজে ছাত্রলীগের পতাকা উত্তোলন

টাঙ্গাইল প্রতিনিধি
ফিলিস্তিনি মুসলিমদের ওপর বর্বর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে।

সোমবার বেলা সোয়া ১১ টার দিকে কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে তারা। পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালিও বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ফিলিস্তিনদের ওপর যে বর্বর হামলা করছে ইসরায়েল তা বন্ধ করতে হবে। আমরা ছাত্রলীগ কর্মীরা বিশ্বে শান্তি চাই। ফিলিস্তিনিদের ওপর এই রকম হত্যাযজ্ঞ অমানবিক অপরাধ। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রতন মিয়া, যুগ্ম আহ্বায়ক সবুজ হোসাইন, সৈকত চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights