লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন নিহত
অনলাইন ডেস্ক
দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে হামলা করেছে ইসরায়েল। এতে চার বেসামরিক নাগরিক নিহত হয়। রবিবার ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, মেইস আল জাবাল অঞ্চলে ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এই অঞ্চলে নিয়মিতভাবেই ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সংঘর্ষ হচ্ছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা প্রতিশোধ হিসেবে লেবানন সীমান্তের নিকটবর্তী উত্তরাঞ্চলীয় ইসরায়েলি শহর কিরিয়াত শমোনায় ১০টি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
