ফিলিস্তিনে শিশু হত্যার প্রতিবাদে বরিশালে শিশুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফিলিস্তিনে ইসরাইলের হামলায় শিশু হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে একটি শিশু সংগঠন। আজ শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে খেলাঘর জেলা কমিটি। এতে বিভিন্ন স্কুলের শিশুসহ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

খেলাঘর সভাপতি পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌসিক আহমেদ রাহাতের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক টুনু রানী কর্মকার, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, খেয়ালী গ্রুপ থিয়েটারের অপূর্ব কুমার রায়, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, অধ্যাপক ফাতেমা হেলেন মালা ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিরন কুমার দাস মিঠু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights