ফুটপাত চাঁদাবাজ-সিন্ডিকেটের দখলে: আজম খান

অনলাইন ডেস্ক

জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান বলেছেন, ঢাকা নগরবাসী চরম অশান্তির মধ্যে বসবাস করছে। তারা ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। ফুটপাত চাঁদাবাজ-সিন্ডিকেটের দখলে। এই চাঁদাবাজ-সিন্ডিকেটের কাছ থেকে ফুটপাত উৎখাত করে নগরবাসী যেন সুন্দর একটা জীবনব্যবস্থা গড়তে পারে।

তিনি আরও বলেন, ফুটপাতে নোংরা আবর্জনা ফেলে সমস্ত জাতিকে একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। সিটি কর্পোরেশন সম্পূর্ণভাবে ব্যর্থ। এজন্য নগরবাসীকে ঐক্যবদ্ধ করে সিটি কর্পোরেশনকে ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জনতার দলের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ঢাকা শহরে বায়ুদূষণ ও গাড়িরহর্ণে নগরবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে বলে মন্তব্য করেন জনতার দলের মহাসচিব।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জনতার দলের চেয়ারম্যান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, জনতার দলের নৈতিক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুল আলম, জনতার দলের মহাসমন্বয়ক ও মুখপাত্র ডেল এইচ খান, জনতার দলের যুগ্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম জুনেদ, জনতার দলের দপ্তর সম্পাদক (হিসাব) জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights