ফুলপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সাভারের এনাম মেডিকেল কলেজের সমাজ কল্যাণমূলক ‘স্পন্দন ক্লাব’ এর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ ক্লাবটির উদ্যোগে প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে এবার ফুলপুর উপজেলার অর্জুন খিলা গ্রামের মরহুম নওয়াব আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, ফুলপুর সরকারি কলেজ সংলগ্ন দিউ গ্রামে ও শেরপুর রোড তালতলা মোড় ‘ফুলপুর আইডিয়াল কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।

ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাহ্ কুতুব চৌধুরীর সন্তান এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহ ইফতেখার চৌধুরী দিপ্তর সার্বিক সহযোগিতায় ক্লাবটি এসব কম্বল বিতরণ করে। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাহিদ নিগার সুলতানা, ক্লাবের উপদেষ্টা ডা. সাজ্জাদুর রহমান শামিম, ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, ক্লাবের সদস্যবৃন্দ অন্তরা সুরাইয়া, মো. ইমরান হোসেন, মার্জান লিজা, খাদিজা আক্তার বৃষ্টি, সুষ্মিতা আক্তার দোলা, শাহরিয়ার কাব্য, মো. সোহানুর রহমান, তানবিন রহমান, মেজবাহ উদ্দিন, মৃদুল কান্তি ঘোষ, ফেরদৌস কামাল, মো. নাদিন, লিসান মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights