ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত কুরিয়ার সার্ভিসকর্মী মীর্জা পিয়াল (২০) মারা গেছেন। বুধবার রাতে সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মীর্জা পিয়াল হালুয়াঘাট উপজেলার ৩ নং কৈচাপুর ইউনিয়নের রুহি পাগারিয়া গ্রামের মীর্জা মোজাহিদুলের পুত্র ও একটি কুরিয়ার সার্ভিসের একজন কর্মী ছিলেন।
২৪ মার্চ দুপুর পৌনে ১টার দিকে ফুলপুর উপজেলার আলোকদী দাওয়া ইটভাটার সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক জহিরুল (২০) ঘটনাস্থলেই মারা যান এবং মোটরসাইকেল আরোহী এই পিয়াল গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights