ফুলবাড়ীতে চর উন্নয়ণে আহবায়ক কমিটি গঠন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১৯/০১/২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরাঞ্চল উন্নয়ণে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকাল ৪ টায় সময় বাংলাদেশ পল্লী উন্নয়ণ বোর্ড (বিআর ডিবি) হলরুম চর উন্নয়ণে আহবায়ক কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় ও রংপুর বিভাগের সাবেক পরিচালক স্বাস্থ্য ডা: শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শাহিনুর রহমান শাহিন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক আরাবুর রহমান পাশা, মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল, পল্লী উন্নয়ন অফিসের পরিদর্শক সাইফুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে সবার মতামতের ভিত্তিতে ডা: শাহাদাৎ হোসেনকে আহবায়ক ও এক নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও ২নং যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টুকু, এবং সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহিন এবং সদস্য নজরুল ইসলামসহ ৫ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
