বাঞ্ছারামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

বাঞ্ছারামপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার র‌্যালি ও মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। পরে বিকাল ৪টায় বাঞ্ছারামপুর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ শাওন, তেজখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রনেতা সোহাগ আহমেদ, সিফাত, নাকিব, সাগর, শুভ ও প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights