ফুলবাড়ীতে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষারকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত্রে তাকে তার নিজ বাড়ি পানিমাছকুটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বুধবার তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় দায়ের করা পূর্বের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত তাহাদ হাসান তুষার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজের কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আজ দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
