ফেনীতে বঙ্গবন্ধু ও জয়িতা কর্ণারের উদ্বোধন
ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও জয়িতা কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার প্রধান অতিথি থেকে বঙ্গবন্ধু ও জয়িতা কর্ণারের উদ্বোধন করেন। একই সময় অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্ল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোৎসনা আক্তার আরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার প্রমূখ।
