ফেনীর দুর্গাপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান

অনলাইন ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ শনিবার বন্যাদুর্গত এলাকা ফেনীর দুর্গাপুর ও তৎসংলগ্ন এলাকায় বিমানবাহিনীর চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন। আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ শনিবার ফেনী জেলার দুর্গাপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ফেনী জেলার দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায় বিমানবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এছাড়াও, বি এ এফ শাহীন কলেজ, ঢাকা এর সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনী বন্যাদুর্গত এলাকায় অব্যাহতভাবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এছাড়াও বিমানবাহিনী কর্তৃক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এসময় বাংলাদেশ বিমানবাহিনী প্রধান উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights