ফেনী সীমান্তে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা এসব গাঁজা আইনিব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি সদস্যরা সজাগ ও সতর্ক আছেন। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights