ফেরি থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

অনলাইন ডেস্ক

বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলার সময় ফেরি থেকে পড়ে ফজলুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ বৃদ্ধের সন্ধান না পাওয়ায় শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছেন।
নিখোঁজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করেছি। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে খুলনার ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights