ফের বাড়ল একাদশে ভর্তির সময়সীমা

অনলাইন ডেস্ক
একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ও মূল ভর্তির সময় বাড়ানো হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন আগামী ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে নিশ্চয়ন করতে পারবেন। আর মূল ভর্তি কার্যক্রম হবে ২৮ আগস্ট। এর আগে ১৮ থেকে ১৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত নিশ্চয়ন এবং মূল ভর্তির তারিখ ছিল ২০ আগস্ট।

রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ও ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হলো। শিক্ষার্থীদের ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে নিশ্চয়ন এবং ২৮ আগস্ট ভর্তি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights