ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, শিক্ষাব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে পতিত ফ্যাসিস্ট সরকার। তারা তাদের তাঁবেদারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে রাখাতে টাকা-পয়সার বিনিময়ে পাসের পার্সেন্ট, জিপিএ পার্সেন্ট নির্ধারণ করত। এ ছাড়া অযোগ্য লোকদের নিয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থা খাদের কিনারায় নিয়ে গেছে। এ খাদের কিনারা থেকে বর্তমান শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য সব সহযোগিতায় আমি তথা আমার দল বদ্ধপরিকর। গতকাল যাত্রাবাড়ীতে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. নূর আলমের সভাপতিত্বে ‘শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights