ফ্লাডলাইটের আলোয় উদ্ভাসিত কিংস অ্যারেনা, তৈরি হলো ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের কোনও ক্লাবের স্টেডিয়াম, এমনটি ছিল স্বপ্নের মতো ব্যাপার। বসুন্ধরা কিংসের হাত ধরে সত্যি হয়েছে সেটি। আধুনিক সব সুযোগ-সুবিধাসহ তৈরি হয়েছে কিংস অ্যারেনা। এবার এখানে যুক্ত হয়েছে ফ্লাডলাইট। আলোয় উদ্ভাসিত হয়েছে পুরো কিংস অ্যারেনা স্টেডিয়াম।

গত বছর দেশের প্রথম কোনো ক্লাব হিসেবে হোম ভেন্যু তৈরি করে বসুন্ধরা কিংস। এবার সেই মাঠে ফ্লাডলাইট স্থাপন করে নতুন উচ্চতায় ভেন্যুটি। শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় কিংস অ্যারেনায় পরীক্ষামূলকভাবে জ্বলে ওঠে ফ্লাডলাইটের আলো।

এ নিয়ে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বলেছেন, সবকিছু ভালো হয়েছে। বিশ্বকাপ বা বাছাইয়ের ম্যাচ আয়োজনে ২৫০০ লাক্সের ফ্লাডলাইটই যথেষ্ট। কিন্তু কিংস অ্যারেনায় ‘এ’ ক্যাটাগরির এইচডি মানের তিন হাজার লাক্সের ফ্লাডলাইট বসানো হয়েছে।
ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী এই ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। গত মার্চ মাসে শুরু হয়েছিল লাইট স্থাপনের কাজ। দ্রুতই ফ্লাডলাইটের আলোয় বসুন্ধরা কিংসের ম্যাচ দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। আগামী ২৬ মে লিগের ম্যাচে শেখ রাসেলে ক্রীড়া চক্রের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। ওই ম্যাচটিই হতে পারে ফ্লাডলাইটের আলোয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights