বকশীগঞ্জে স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু!

জেলা প্রতিনিধি: রিপন রাজ

জামালপুর বকশীগঞ্জে বাট্রাজোর ইউনিয়নের পশ্চিম দত্তেরচর গ্রামে স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।

গত ১৫ আগষ্ট বৃহস্পতিবার হঠাৎ হৃদ জনিত রোগে আক্রান্ত হয়ে পড়েন, পরবর্তীতে তার মাকে বাড়িতে রেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেক্সাস হাসপাতালে ভর্তি করেন,চিকিৎসাধীন অবস্থায় ১সপ্তাহ পর ২১ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক ১১:৩০ মিনিটে মোঃ আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন । তার মৃত্যুর খবর বাড়িতে জানানো হয় খবর শুনেই সহধর্মিণী স্কুল শিক্ষিকা ইশরাত জাহান অর্পনা বেগম অসুস্থ হয়ে রাত আনুমানিক ২:১০মিনিটে ইন্তেকাল করেন।
ময়মনসিংহ থেকে লাশের গাড়ি পর্যন্ত নিয়ে আসেন ছেলে সাংবাদিক নাজমুল রানা। বাড়িতে এসে শুনেন তার মায়ের মৃত্যুর খবর ।

সাংবাদিক নাজমুল রানা দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ প্রতিনিধি। তার বাবা ছিলেন অবসরপ্রাপ্ত নৌ-বাহিনী সদস্য ও মা ছিলেন স্কুল শিক্ষিকা। সাজানো গোছালো সুন্দর একটি পরিবার ছিল।

স্বামী-স্ত্রীর পাশাপাশি এমন মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মাঝে। বিপুল মুসল্লিদের উপস্থিতে
উভয়ের জানাযার নামাজ একই সাথে ২২ আগষ্ট শুক্রবার দুপুর ২:৩০মিনিটে পশ্চিম দত্তেরচর ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights