বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি লালু
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালুু। আজ রবিবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের কৈগাড়ি পূর্বপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় নিজ তহবিল থেকে নগদ অর্থ সহায়তাসহ খাদ্য সামগ্রী, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- সাফিয়া আক্তার, আব্দুল হামিদ, রূপালী বেগম, হামিদা বেগম ও আমেনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.আনিছুর রহমান, অধ্যাপিকা মাহমুদা হাকিম, আসাদুজ্জামান অটল, রফিকুল ইসলাম, আবু সাঈদ, শফিকুল ইসলাম, মোমিনুল হক মঞ্জু, আব্দুর রহমান, বাদল, আরমান খান মিঠু, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
