বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে শাবলু মিঞা (২৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। রবিবার বিকেল ৪টার দিকে শহরের আকাশতারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাবলু শহরের কুরশাপাড়া এলাকার জলিল মিঞার ছেলে। তিনি আকাশতারা এলাকায় সুনীল পালের মালিকানাধীন হোটেল এন্ড রেস্টুরেন্টে কাজ করতেন। এছাড়াও শাবলু মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছে পরিবার।

হোটেল মালিক সুনীল পাল বলেন, রবিবার বিকেলে শাবলু অসুস্থতার কথা বলে বাড়িতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়। পরে শুনি এখানে সে ট্রেনে কাটা পড়েছে।

নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, শাবলু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। বিকেলে হোটেল থেকে বাড়িতে আসার পথে ট্রেনের চাকায় কাটা পড়ে তার শরীর তিন খন্ড হয়ে যায়। লাইনের ওপরেই তার দেহের অংশ পড়ে ছিল। খবর পেয়ে এখানে এসে ভাইকে শনাক্ত করি।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল বাসার বলেন, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকার ট্রেনে কাটা পড়ে শাবলুর মৃত্যু হয়েছে। বাড়িতে যাওয়ার পথে অসাবধানতায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights