বগুড়ায় দুই দিনব্যাপী নাট্যানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী নাট্যানুষ্ঠান ও আলোচনা সভার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের কলোনী উল্কা সাংস্কৃতিক সংঘ খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নন্দন শিল্পি গোষ্ঠীর উপদেষ্টা ডাঃ আব্দুল মোমিন রতন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন সান্নু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাস্তব জীবনের চিত্র তুলে ধরে মঞ্চ নাটক। আজ আপনারা যারা এই অনুষ্ঠানে এসেছেন তারা স্টার জলসা না দেখে দেশীয় সাংস্কৃতিক চর্চার উপরে বেশি গুরুত্ব দেন। সাংস্কৃতিকই পারে একটি সুস্থ্য জাতি উপহার দিতে।

নন্দন শিল্পি গোষ্ঠীর সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা সাবরিন পিংকি, বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিস এর সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু, সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান চৌধুরী।
সম্মিলিত সাংস্কতিক জোট বগুড়ার দপ্তর সম্পাদক সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক রনজু ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উল্কা সাংস্কৃতিক সংঘ খেলার মাঠের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস শাহ, নন্দন শিল্পি গোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আমিনুল হক আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ সরদার, সিনিয়র কার্যনির্বাহী সদস্য জমির আলী, কার্যনির্বাহী সদস্য সিদ্দিক হোসেন, হাসান আলী, আব্দুস সালাম, আব্দুস সামাদ প্রধান, নুরুল ইসলাম নুরু, তাহেরা জামান লিপিসহ প্রমুখ। আলোচনা সভা শেষে জেল থেকে বলছি নাটক মঞ্চায়ন করা হয়। এর আগে এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights