বগুড়ায় দেড় লাখ কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হবে দেড় লাখ কিশোরীকে। আগামী ২৪ অক্টোবর থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার বগুড়ার সিভিল সার্জন ডাঃ শফিউল আজম এ তথ্য জানান।

তিনি বলেন, এইচপিভি (হিউম্যান প্যাপিলোমো ভাইরাস) টিকা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করে। জরায়ু মুখের ক্যান্সার বাংলাদেশে নারীদের দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। এটি প্রতিরোধে এইচপিভি টিকার ১টি ডোজই যথেষ্ট। ইউনিসেফের সহযোগিতায় বিনামূল্যে টিকা প্রদান করা হবে। তিনি আরও বলেন, টিকা দেয়ার জন্য ওয়েব সাইটে নিবন্ধন নিশ্চিত করে টিকা কার্ড সঙ্গে রাখতে হবে। মঙ্গলবার পর্যন্ত বগুড়া জেলায় ১৮ হাজার ৬শ রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে।

আগামী ২৪ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, জেলার ১২টি উপজেলার ১০ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৬৩ হাজার ৪৪৫ জনকে টিকা প্রদান করা হবে। ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৮০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে টিকা দেয়া হবে। এছাড়াও ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে কমিউনিটি পর্যায়ে ৭ হাজার ২৬৫ জন কিশোরীকে এই টিকা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights