বগুড়ায় বাবার হাতে ছেলে খুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে ফারাজ আলী (২৫) খুন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফারাজ আলী উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ফারাজ আলীর সাথে তার বাবা সোহরাব হোসেন ও মা রোজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। গত বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে তার ছোট ভাই উজ্জল। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাদের মা ছুটে আসেন। এই সময় ফারাজ মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এটা দেখে ক্ষিপ্ত হয়ে বাবা সোহরাব আলী ফারাজের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেজ) হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে কলেজ ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, নিহত ফারাজের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সোহরাব পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights