বগুড়ায় ভটভটির ধাক্কায় কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার সারিয়াকান্দিতে ভটভটির ধাক্কায় জাবেদ আলী প্রামাণিক (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার টিপুর মোড় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জাবেদ ওই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর রামনগর গ্রামের মৃত আবদুস ছাত্তার প্রামাণিকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। তার মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশের এসআই খোকন দাস জানান, জাবেদ সকালে বাইসাইকেল নিয়ে কৃষিকাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে উপজেলার টিপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পরপরই ভটভটি পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights