বগুড়ায় যমুনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে ভাসমান আবর্জনার সঙ্গে মরদেহটি আটকে থাকতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তারা পুলিশকে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি উজান থেকে স্রোতের টানে ভেসে এসে নদীর আবর্জনার সঙ্গে আটকে যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মরদেহে পচন ধরায় বয়স এবং চেহারা বোঝা যাচ্ছে না। তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights