বগুড়ায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার শেরপুরে রাজনৈতিক সহিংসতা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার টাকাধুকুরিয়া বাজার ও বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দলিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়া জেলার শেরপুর উপজেলার টাকাধুকুরিয়া গ্রামের মোঃ নুরুল ইসলাম খানের ছেলে এবং সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ আল আমিন খান (৩৭), চন্ডিপুর গ্রামের মৃত রসুল মাহমুদের ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক (৪০), ছোনকা পূর্বপাড়া গ্রামের মোঃ কাশেম আলীর ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা (৪৫) ও চন্ডিপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে এবং যুবলীগ কর্মী মোঃ শাহ আলম (২৮)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, আসামি আল আমিন খানকে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে টাকাধুকুরিয়া বাজার এলাকা থেকে এবং বাকি তিনজনকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর দলিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights