বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিশেষ প্রতিনিধি, বগুড়া

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধী ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিতি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা, নামুজা ইউনিয়নের চেয়ারম্যান রাসেল হোসেন, ফাঁপোর ইউনিয়নের চেয়ারম্যান আবু রায়হান, শেখেরকোলা ইউনিয়নের চেয়ারম্যান মোবারক এবং শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান রাজু।

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে ফলজ, ঔষধী ও বনজ গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় উৎসাহিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights