বগুড়ায় স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুরে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যান ও কর্মচারীদের মাঝে শীতের উপহার বিতরণ করেছে।

সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু। প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আলম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights