বগুড়ার সাবেক এমপি ও পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও তার ছেলে আসিফ ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। ছেলেসহ হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আসাদুজ্জামান।

পৃথক আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুষ, দুর্নীতি, অনিয়ম, কমিশন বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পলায়ন করতে পারেন বলে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন না করা একান্ত প্রয়োজন।
দুদকের পক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাবেক এমপি হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শুনানি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights