বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়ন হলে দেশে কোনো বৈষম্য থাকবে না: আবুল বারকাত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অর্থনীতিবিদ আবুল বারকাত বলেছেন, বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়ন করা হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। জনসংখ্যা জনশক্তিতে রুপান্তরিত হবে। আর্থ-সামজিক উন্নয়ন হবে।

রংপুরে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। শনিবার নগরীর আরডিআরএস মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দর্শন হলো জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দৃষ্টিভঙ্গি, জীবনদর্শন, রাষ্ট্রচিন্তা, সমাজ ভাবনা, রাজনৈতিক দর্শন ও অর্থনৈতিক উন্নয়ন-প্রগতি ভাবনার যৌথরুপ। যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন এবং তার দর্শন বাস্তবায়িত হতো তাহলে অর্থনৈতিক মানদণ্ডে সমসাময়িক দেশগুলোর মধ্যে অনেক দেশকে বাংলাদেশ অতিক্রম করতো।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সভাপতি প্রফেসর হান্নানা বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন প্রমুখ। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আইনুল ইসলাম সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন।
সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং রংপুর অঞ্চলের শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights