বঙ্গবন্ধুর সমাধিতে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

আগামীকাল ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কিছুক্ষণ নিরবতা পালন করে কবর জিয়ারত করেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম।

মোনাজাতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং রেস্ট হাউজে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন অধ্যাপক রফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে সকাল সাড়ে ৯ টায় পুত্র যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলামসহ পৌঁছান সাবেক প্রতিমন্ত্রী। তাদের পুরো কমপ্লেক্স ঘুরিয়ে দেখান রেস্ট হাউসের ম্যানেজার মো: আতাউর রহমান। জিয়ারত শেষে সমাধি সৌধের সহকারী কিউরেটর মো: নুরুল ইসলামের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান যুগেন্দ্র নাথ, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির টুঙ্গিপাড়া জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, যশোর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য মোস্তফা আশীষ ইসলাম ও আকিব বেনইয়ামিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights