বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ১০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, থানর ওসি মো. সাইদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয় উপজেলা প্রশাসনের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights