মেহেরপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের হেফজখানার খাদেম ছৈরুদ্দীন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো গাংনী উপজেলার সাহেবনগর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইমাদুল হক (৫৮) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে খোকন আলী (৪৩)। আজ মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ আদেশ প্রদান করেন। এছাড়াও আসামিদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, আসামিপক্ষে ছিলেন অ্যাড. আতাউলহক ও অ্যাড. কামরুল হাসান।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর উচ্চ আদালত যাবার কথা বলেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার বিবরণে জানা যায়, ছৈরুদ্দিন সাহেবনগর দিক্ষ পাড়াস্থ কবরস্থান হেফজখানা ও ঈদগাহ মাঠের অবৈতনিক খাদেম ছিলেন। প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আসামি ইমাদুল ও শুকুর আলীর সাথে তার বিরোধ ছিলো। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে খাদেম ছৈইরুদ্দিন তার হেফজখানার ছাত্র পলাশকে নিয়ে বাজারে বের হয়। তারা কবরস্থানের জঙ্গলের মধ্যে পৌঁছালে সেখানে পূর্বপরিকল্পিত ভাবে বসে থাকা আসামি দুই জন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ছৈইরুদ্দিনের উপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিযে হত্যা করে। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর নিহতের ছেলে আখের আলী বাদি হয়ে ঐ দুইজনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার প্রথমে গাংনী থানার তৎকালীন ওসি তদন্ত সাজেদুল ইসলামের উপর পরে।
পরে তদন্ত ভার কুষ্টিয়া পিবিআইয়ের কাছে হস্তান্তরের করা হয়। পিবিআইয়ের এস. আই শরিফুল ইসলামের দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় স্বাকারোক্তিমূলক জবানবন্দি দেয় দুই আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights