বছরের প্রথম দিনেই দূষণের শীর্ষে ঢাকার বাতাস

অনলাইন ডেস্ক

বছরের প্রথম দিনেই বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে দেখা গেছে। সোমবার বেলা ১১টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ২৭৮, যা বাতাসের মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

একই সময়ে ২৩৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের শহর কলকাতা। ২২২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ভারতেরই আরেক শহর নয়া দিল্লি। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে চীনের শহর চেংদু, ঘানার রাজধানী আক্রা ও পাকিস্তানের করাচি।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। ১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া, ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এই শহরের বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় ও বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights