বড়াইগ্রামে আগুনে পুড়ল চারটি গরু

নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে আগুনে চারটি গরু পুড়ে মারা গেছে। এতে আরও একটি গরু দগ্ধ হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারির।

গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, চরগোবিন্দপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক আবুল কাশেম শেখের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতে গোয়াল ঘরে আগুন লাগে। ঘরটির অর্ধেক অংশ জুড়ে শুকনা পাঠকাঠি থাকায় আগুন তীব্র আকার ধারণ করে।
একপর্যায়ে গরুর ডাক শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। কিন্তু তার আগেই ঘরে থাকা পাঁচটি গরু দগ্ধ হয়ে চারটি ঘটনাস্থলেই মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights