মাদক মামলায় রোহিঙ্গা বাবা-ছেলের কারাদণ্ড

ইয়াবা পাচারের মামলায় কলিম উল্লাহ ও কেফায়েত উল্লাহ নামক ২ রোহিঙ্গাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে দন্ডিতদের ৫ লক্ষ টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডিত ২ জন বাবা-ছেলে।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সোমবার এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত কলিম উল্লাহ কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাহিদ হোসাইন ও ফাতেমা খাতুনের ছেলে এবং অপরজন দন্ডিত কলিম উল্লাহ’র ছেলে কেফায়েত উল্লাহ। রায় ঘোষণার সময় দন্ডিত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং দন্ডিত আসামীদ্বয়ের পক্ষে অ্যাডভোকেট এম. এ বারী মামলাটি পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights