বরগুনায় বুদ্বিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগীতে অপহরণের পর ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

ফাঁদে ফেলে ওই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করার অভিযোগ এনে আজ শুক্রবার দুপুরে ওই শিশুর বাবা বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত: মতিউর রহমানের ছেলে ৫০ বছর বয়সী মিজানুর রহমান খানকে। পেশায় তিনি শ্রমিক। এ তথ্য নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন।
জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল ৫টায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে বেতাগী কচুয়া ফেরি ঘাট এলাকায় ডেকে অপহরণ করে মিজানুর রহমান খান বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডে তার বাড়িতে নিয়ে যায়। ৩২ ঘণ্টা আটক রেখে শিশুটিকে ধর্ষণ করা হয়। গত ৩০ মার্চ মধ্য রাতে তাকে ছেড়ে দেওয়ার পর কাওছার হোসেন নামে এক ব্যক্তি অসুস্থ অবস্হায় থানায় নিয়ে আসে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন শিশুটিসহ রাত সাড়ে ১২ টায় ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ অপরাধীর ঘর চিহ্নিত করার পর পেছনের দরজা থেকে প্রবেশ করে শিশুটির পরিধানের জামাকাপড় (আলামত) উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধর্ষণের সত্যতা নিশ্চিত হওয়া গেছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights