বরগুনায় শিশুদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোবিন্দ মালাকার, বরগুনাঃ শতাধিক শিশু ও কিশোরদের অংশগ্রহণে কোরাআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের সৌজন্যে ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বরগুনা সদর রোডস্থ আল মামুন এন্টারপ্রাইজ এর সামনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কোরাআন তিলাওয়াত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার শতাধিক শিশু ও কিশোর অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি হাফেজ গোলাম মাওলা জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মীর মো. বজলুর রহমান।

গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের পরিচালক মো. আরিফ হোসেন খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বরগুনা পৌরসভার সাবেক মেয়র মো. শাহদাত হোসেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে কোরাআন, জায়নামাজ ও নগদ অর্থ পুরস্কৃত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights