বরিশালে অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর ৩ ও ২২ নম্বর ওয়ার্ডে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মিণী লুনা আবদুল্লাহ এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এদিন সকালে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া টেক্সটাইল মিল বটতলায় এবং পরে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মদিনা মসজিদ মাঠে স্থানীয় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ লুনা আবদুল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন।
