টঙ্গীতে শিশুর লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম সাদিয়া (৯)। সে বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পরদাবাদ গ্রামের রবিউলের মেয়ে।

সাদিয়া টঙ্গী রূপবানের মারটেক এলাকার জনৈক আইনদ্দিনের ভাড়া বাড়িতে সৎ মা নাজমা বেগম ও বাবার সঙ্গে বসবাস করত। নিহত সাদিয়া টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার আজগর আলী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটে আজ রবিবার রাতে। শিশু সাদিয়ার বাবা পেশায় একজন রাজমিস্ত্রী ও সৎ মা একটি পোশাক কারখানার কাজ করেন।

থানা সূত্রে জানা যায়, সকালে শিশু সাদিয়া মাদ্রাসায় পাঠ গ্রহন শেষে বাসায় চলে আসে। প্রতিদিনের মত দুপুরে খাবারের বিরতি পেয়ে সৎ মা নাজমা বেগম কারখানা থেকে বাসায় আসেন। এক ঘন্টা পর সাদিয়ার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের জানিয়ে ফের কাজে যোগদেন সৎ মা নাজমা বেগম। পরে রাতে আটটার দিকে ওই কক্ষ থেকে শিশুটির কোন সাড়া না পেয়ে পার্শ্ববর্তী ভড়াটিয়ারা ঐ কক্ষে গেলে বিছানা শিশু সাদিয়ার নিথর দেহ দেখতে পান। পরে পুলিশে খবর পাঠায় তারা। খবর পেয়ে পুলিশ শিশুর লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে থানায় আনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights