বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ শ্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাকের আয়োজনে শনিবার সকালে নগরীর সার্কিট হাউজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে সার্কিট হাউজের হলরুমে এক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আব্দুল গাফফার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা ও সনাকের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন।
সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights