বরিশালে আবার বাড়ছে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আবার বাড়ছে। আজ বৃহস্পতিবার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী- বুধবার (১৭ জানুয়ারি) বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ২৫ জন ডেঙ্গু রোগী।

এর আগে, গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ২২ জন এবং এর আগের দিন সোমবার চিকিৎসাধীন ছিলেন ১৮ জন ডেঙ্গু রোগী। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্টে থেকে এই তথ্য জানা গেছে।

গত বছরের পহেলা জানুয়ারী থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৭১ জন রোগীর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights