বরিশালে ইমাম-মুয়াজ্জিনসহ ১১ জনকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রোগাক্রান্ত ও নানা কারণে আর্থিক সংকটে থাকা ইমাম ও মুয়াজ্জিনসহ মোট ১১ জনকে আর্থিক সহায়তা দিয়েছে সিটি করপোরেশন। এর মধ্যে ৩ জনকে ৫০ হাজার করে মোট দেড় লাখ এবং অন্য ৮ জনকে বিভিন্ন অংকের অর্থসহ মোট ২ লাখ ৬০ হাজার টাকা সহায়তা দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে বিসিসির নগর ভবনে মেয়রের পক্ষে অসহায়দের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ।

এ সময় বিসিসির ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ ও নগরীর চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বিভিন্ন রোগে আক্রান্ত এবং আর্থিক সংকটে থাকা মোট ১১ জনকে মেয়র বিসিসির পক্ষ থেকে সহায়তা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights