বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত এক্সিকিউটিভ কমিটির ‘মিট অ্যান্ড গ্রিট’ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত এক্সিকিউটিভ কমিটি ২০২৬-এর ‘মিট অ্যান্ড গ্রিট’ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স টাওয়ারের ১২তম তলায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সোসাইটির নবগঠিত কমিটির প্রেসিডেন্ট শেখ মজিবর রহমান ইকবাল এমপি, মহাসচিব অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা, অর্থ সচিব মো. ইমরুল হাসান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী দিদার আহমেদ এবং সহ-সভাপতিরা— চৌধুরী নায়াব ইউসুফ এমপি, এস. এ. জিন্নাহ কবির এমপি ও মোস্তফা কামাল মহিউদ্দিনসহ অন্যান্য নির্বাহী সদস্যরা মূল্যবান বক্তব্য রাখেন।
সভায় বসুন্ধরা আবাসিক এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড সম্প্রসারণ, বাসিন্দাদের কল্যাণ, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা একটি আধুনিক, নিরাপদ ও বাসিন্দাবান্ধব বসুন্ধরা আবাসিক এলাকা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আশাবাদ ব্যক্ত করা হয় যে, নবগঠিত কমিটির এই সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ভিত্তি হিসেবে কাজ করবে।
সভা শেষে নৈশভোজের মাধ্যমে আনন্দঘন পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
