বসুন্ধরা শুভসংঘের শাবিপ্রবি সভাপতি মোফাজ্জল, সা. সম্পাদক সোনালী

শাবিপ্রবি প্রতিনিধি

‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখায় আগামী এক বছরের জন্য বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. মোফাজ্জল হক এবং সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাওসী সোনালী।

আজ শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে শাবিপ্রবি শাখার ৪০ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, অধ্যাপক সৈয়দ মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. তাহমিনা ইসলাম ও প্রভাষক মো. শাদমিন হাসান সিফাত।

বসুন্ধরা শুভসংঘ শাবিপ্রবি শাখার নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. ইকবাল হোসেন, শিপ্রা রানী নাথ ও সাগর হোসেন জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আশিকুর রহমান আশিক, মো. নাঈম মিয়া, সৈয়দা রোকসানা আক্তার, মাঈন উদ্দিন, শেখ সাদনাতুজ জামান রিচি ও সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুর রহমান হিমন এবং সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজ হোসেন সাগর ও তামিম হোসাইন।

অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. জাবির, নারী বিষয়ক সম্পাদক উম্মে সাদিয়া তাবাসসুম, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পূজা রায়, ইভেন্ট সম্পাদক মোজাহিদুল ইসলাম ইমন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলী আব্বাস শাহীন, প্রচার সম্পাদক আরাফাত আহমেদ আকাশ, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক লাবণ্য রায়, ক্রীড়া সম্পাদক মো. গোলাম সারোয়ার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাফির মিয়া তাসনিম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সৃষ্টি দাস, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক উম্মে জারিন তাসনিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাম্য দাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাবেরা মাহমুদা তাসফিয়া ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মো. শরীফ উদ্দিন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সিফাতুল কাফিয়া, রিদওয়ানুল হক, ঋতু সাহা, মঞ্জুরুল ইসলাম, ফাহিম শাহরিয়ার স্বপ্ন, আল আমিন আহমেদ বাপ্পি, শরিফুল ইসলাম জনি, অংকিতা সাহা, ইমন মজুমদার, দেবেন্দ্রনাথ ও আবু নোমান আলভি।

উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক সচেতনতার পাশাপাশি সংগঠনটি দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য স্কুল পরিচালনা, প্রশিক্ষণসহ বিনা মূল্যে সেলাই মেশিন প্রদান, দারিদ্র্য বিমোচনে স্বাবলম্বী কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে নানা সামগ্রী বিতরণ, বিনা মূল্যে শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী ও উপহার প্রদান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, কৃষি ও কৃষকদের উন্নয়নে নানা কার্যক্রম, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনা মূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো নানামুখী সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights